ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনগ্রামের রেকর্ড গড়া সেঞ্চুরি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কলিন ইনগ্রামের রেকর্ড গড়া সেঞ্চুরিতে পিএসএলে জয় পেয়েছে করাচি কিংস। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো এখন খুবই মামুলি বিষয়! ২২ গজে ব্যাটসম্যানদের দোর্দন্ড প্রতাপে পুড়ছে বোলাররা। রোববার পিএসএলের এমনই একটি দিন পার করল বোলাররা।
শারজাহতে কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের দেওয়া ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রান তুলতে ২ উইকেট হারায় করাচি কিংস। বাবর আজম ইনিংসের প্রথম বলে এবং দ্বিতীয় ওভারে আউট হন কলিন মানরো। চারে নেমে দেয়াল হয়ে দাঁড়ান কলিন ইনগ্রাম। বাঁহাতি ব্যাটসম্যান এরপর একাই দলকে জিতিয়ে দেন। ৫৯ বলে ১২ চার ও ৮ ছক্কায় ১২৭ রান করেন প্রোটিয়া ক্রিকেটার।
তার রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৮ বল আগে ৬ উইকেটে জয় নিশ্চিত করে করাচি। পিএসএলে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ইনগ্রাম। এর আগে ১১৭ রান করেছিলেন ফিক্সিংয়ে নিষেধাজ্ঞায় থাকা শারজীল খান।
করাচিকে জয় এনে দিতে একক আধিপত্য দেখান ইনগ্রাম। বাবর ও মানরো ফিরে যাওয়ার পর দারুণ ব্যাট চালান এ ব্যাটসম্যান। তার ১২৭ রানের ইনিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন আইজাজ জিয়া। এছাড়া লিভিংস্টোন ১৮ ও ডাঙ্ক ১৫ রান করেন।
এর আগে উমর আকমলের ৩৭ বলে ৫৫ রানের ইনিংসে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর ৫ উইকেটে ১৮৬ রান তোলে। তাকে তৃতীয় উইকেটে সঙ্গ দেন রাইলি রুশো। দুজন ৬৩ রানের জুটি গড়েন। রুশো দ্বিতীয় সর্বোচ্চ ৩২ বলে করেন ৪৪ রান। শেষ দিকে ৬ বলে ৪ ছক্কায় ২৭ রান তোলেন আনোয়ার আলী।