ঢাকাSunday , 24 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। রোববার ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে ১১ মে হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
প্রতি বছরের মতো এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মি‌নিট আগে পরীক্ষার্থী‌দের পরীক্ষার হ‌লে গি‌য়ে আসন গ্রহণ করতে হবে।
ঢাকা বোর্ড সূত্র জানায়, এ বছর কম্পিউটার বিষয়ে আলাদাভাবে পরীক্ষা হবে না। আইসিটির মধ্যেই কম্পিউটার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে এবার দুদিন কমিয়ে ৪২ দিন পর্যন্ত চলবে এইচএসসি পরীক্ষা।
পরীক্ষার সময়সূচি জানতে ক্লিক করুন এখানে…