ঢাকাFriday , 22 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম সপ্তাহে কত আয় করল ‘গলি বয়’?

Link Copied!

বিনোদন ডেস্ক : গলি বয় সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। আর প্রথম সিনেমাতেই বাজিমাত। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে সিনেমাটি।
মিউজিক্যাল, রোমান্টিক, ড্রামা ঘরানার সিনেমাটি গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায়। প্রথম থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে এটি। বক্স অফিসে প্রথম দিনে ১৮.৪০ কোটি রুপি আয় করে গলি বয়। সপ্তাহ শেষে এটির আয় দাঁড়িয়েছে ৯৫.২০ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে তরন আদর্শ লিখেছেন, অষ্টম দিনে গলি বয় ১০০ কোটি স্পর্শ করবে। দ্বিতীয় উইকেন্ডেই সিনেমাটির লাইফ টাইম আয় কত হবে তা জানা যাবে। সিনেমাটি গত বৃহস্পতিবার ১৯.৪০ কোটি, শুক্রবার ১৩.১০ কোটি, শনিবার ১৮.৬৫ কোটি, রোববার ২১.৩০ কোটি, সোমবার ৮.৬৫ কোটি, মঙ্গলবার ৮.০৫ কোটি ও বুধবার ৬.০৫ কোটি রুপি আয় করেছে। ভারতে মোট আয় ৯৫.২০ কোটি রুপি।
গলি বয় সিনেমাটি পরিচালনা করেছেন জয়া আখতার। সিনেমাটি প্রযোজনা করছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। এতে রণবীর সিং-আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন কালকি কোয়েচলিন।