ঢাকাWednesday , 20 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতা চরিত্রে আয়ুষ্মান

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। সাধারণত ভিন্নধর্মী গল্পের সিনেমায় দেখা যায় তাকে। ভিকি ডোনার, আন্ধাধুন, বাধাই হো সিনেমায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। আবারো পর্দায় ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন এ অভিনেতা।
আয়ুষ্মান অভিনীত পরবর্তী সিনেমা ড্রিম গার্ল। সিনেমাটিতে এ অভিনেতার চরিত্রটি কেমন হবে তা নিয়ে শুরু থেকেই দর্শকের মধ্যে কৌতূহল ছিল। এবার স্বয়ং ড্রিম গার্ল হয়েই দর্শকের সামনে হাজির হবেন আয়ুষ্মান। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
আয়ুষ্মান বলেন, ‘ড্রিম গার্ল সিনেমায় সত্যিই নতুনত্ব রয়েছে, এটি সত্যিই খুব মজার কারণ সিনেমাটিতে আমাকে শাড়ি পরতে হয়েছে। এটি একটি পুরুষকে নিয়ে, যে রাম-লীলাতে সীতা চরিত্রে অভিনয় করে। সাধারণত, আমাদের দেশে অনেক পুরুষকে আমরা সীতা চরিত্রে অভিনয় করতে দেখি, আমিও তাদের মতো একজন। তার মধ্যে একটি প্রতিভা রয়েছে-সে পুরুষ ও নারী দুই কণ্ঠেই কথা বলতে পারে। এটি সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমা।’
ড্রিম গার্ল সিনেমায় আরো অভিনয় করছেন নুসরাস ভারুচা। এটি পরিচালনা করছেন রাজ শান্দিল্য। সিনেমাটি প্রযোজনা করছেন একতা কাপুর।