ঢাকাWednesday , 20 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাঙ্কিংয়ে ৩ পয়েন্ট খোয়াল বাংলাদেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডানেডিনে শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮৮ রানে হেরে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। মাঠের ব্যর্থতায় র‍্যাঙ্কিংয়েও ৩ পয়েন্ট খুইয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
পয়েন্ট হারালেও বাংলাদেশের অবস্থানের হেরফের হয়নি। ৯০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আগের মতো সপ্তম স্থানেই।
সিরিজ জিতে নিউজিল্যান্ড আবার ‍তৃতীয় স্থানে উঠেছে। তৃতীয় স্থানেই ছিল তারা। কিন্তু আগের সিরিজে ভারতের কাছে ৪-১ ব্যবধানে হেরে চতুর্থ স্থানে নেমে গিয়েছিল কিউইরা। দক্ষিণ আফ্রিকার সমান ১১১ পয়েন্ট ছিল নিউজিল্যান্ডের। তখন ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতে নিউজিল্যান্ডের পয়েন্ট বেড়ে হয়েছে ১১২। দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ১২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।