ঢাকাMonday , 18 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমার চরিত্রটি খুব চঞ্চল প্রকৃতির

Link Copied!

বিনোদন প্রতিবেদক : একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ‘ফেব্রুয়ারি’ নামে একক নাটকে অভিনয় করলেন সাদিয়া জাহান প্রভা। এতে তার বোনের চরিত্রে দেখা যাবে আরেক অভিনেত্রী সামিনা বাসারকে। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু।
এ প্রসঙ্গে সামিনা বাসার বলেন, ‘‘ফেব্রুয়ারি’ নাটকে প্রভা আপুর ছোট বোনের চরিত্রে অভিনয় করেছি। এতে আমার চরিত্রটি খুব চঞ্চল প্রকৃতির। সারাক্ষণ ছোটাছুটি-দুষ্টমি করে বেড়াই। বড় বোনকেও তুই তুকারি করি। এতে প্রভা আপুর নাম শিউলি আর আমার নাম টুনটুনি। সব মিলিয়ে কাজটি দারুণ হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’’
প্রভা, সামিনা ছাড়াও এতে অভিনয় করেছেন জনি, জিসানসহ অনেকে। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১১টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
পাঞ্জাবের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সামিনা বাসার। তারপর দেশে ফিরে অভিনয়ে নাম লেখান এই অভিনেত্রী। মাহমুদ হাসান রানার ‘কৃপণ স্বামী’ নাটকে অভিনয় করেছেন তিনি। রুহুল আমিন পথিকের রচনায় এতে তার সঙ্গে অভিনয় করেন শ্যামল মাওলা। শাহেদ ফুয়াদের ‘খুনসুটি’ নাটকে তার বিপরীতে অভিনয় করেন নিলয়। একই পরিচালকের ‘ক্রস কানেকশন’ নাটকে সামিনার বিপরীতের অভিনয় করেন অন্তু। এছাড়া কোকাকোলার একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন সামিনা।