ঢাকাMonday , 18 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বারী সিদ্দিকী-সুমনের ‘প্রেমের ঘুড়ি’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন গুণী সংগীতশিল্পী বারী সিদ্দিকী। জীবদ্দশায় অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই লোকসংগীত শিল্পী। প্রায়ত এই সংগীতশিল্পীর ছাত্র সোহাগ সুমন।
গুরুর সান্নিধ্যে সুমন গান শিখেছেন। ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি। এবার প্রকাশিত হলো তার প্রথম অ্যালবাম ‘প্রেমের ঘুড়ি’। অ্যালবামটিতে বারী সিদ্দিকীর গাওয়া গানও থাকছে।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘প্রেমের ঘুড়ি’ অ্যালবামটি। এতে মোট চারটি গান রয়েছে। চারটি গানের কথা ও সুর করেছেন বারী সিদ্দিকী। সবগুলো গান পৃথকভাবে কণ্ঠে তুলেছেন গুরু-শিষ্য দু’জনেই। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
অ্যালবাম প্রসঙ্গে সুমন বলেন, ‘আমার স্বপ্নই ছিল বারী সিদ্দিকী স্যারের সুরে প্রথম অ্যালবাম করার। সেই স্বপ্ন সত্যি হয়েছে। পৃথিবী থেকে চলে যাওয়ার কিছু দিন আগে আমার গানগুলোর গাইড ভয়েস দিয়েছিলেন তিনি। আমি তার কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস, শ্রোতারা গানগুলো শুনবেন ও ভালো লাগলে ছড়িয়ে দেবেন।’
অ্যালবামটি একইসঙ্গে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্লিক্সে রয়েছে। এ ছাড়া যে কোনো নম্বর থেকে ২৪৬৪৬ ডায়াল করেও শোনা যাবে গানগুলো।