ঢাকাMonday , 18 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলের বাইরে কেন্দ্রের দাবিতে বিক্ষোভ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনে ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবিতে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।
ভোটকেন্দ্র হলের বাইরে করার জন্য শুরু থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। এর আগে ভোটকেন্দ্র কোথায় হবে তার সমাধানে গণভোট করতে গত ১৫ ফেব্রুয়ারি প্রস্তাব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ।
সংগঠনটি ২০১২ সালে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছিল। এ সংগঠনের ২৫ জন শিক্ষার্থী ডাকসু নির্বাচন বিষয়ে উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতেই এবার ১১ মার্চ ডাকসু নির্বাচন হচ্ছে।