ঢাকাWednesday , 13 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার দিল সিনেমার সিক্যুয়েল

Link Copied!

বিনোদন ডেস্ক : আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা দিল। বলিউড এ সিনেমার সিক্যুয়েল দিল এগেইন নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক ইন্দ্র কুমার। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
তবে দিল এগেইন সিনেমাটিতে আমির ও মাধুরীকে দেখা যাবে না। কেন্দ্রীয় চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছেন নির্মাতা। সিনেমা প্রসঙ্গে সংবাদমাধ্যমটিতে ইন্দ্র কুমার বলেন, ‘আমি অনেক দিন থেকেই আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত দিল সিনেমার সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছি। আমরা একটি চিত্রনাট্যও নির্বাচন করেছি এবং এটির নাম দিয়েছি দিল এগেইন।’
নব্বই দশকের সাড়া জাগানো সিনেমা দিল। সিনেমাটিতে আমির ও মাধুরী ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, সাঈদ জাফরি প্রমুখ। এতে অসাধারণ অভিনয় করে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জেতেন মাধুরী। সেই সময়ের অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। সিনেমার গানও বেশ জনপ্রিয়তা পায়। তেলেগু, ওড়িয়া, কন্নড় ভাষায় সিনেমাটির রিমেক তৈরি হয়। শাকিল খান ও পপি অভিনীত বাংলাদেশের আমার ঘর আমার বেহেশত সিনেমাটিও এটির রিমেক।
মন, ইশক, রাজা, দিলসহ বেশকিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন ইন্দ্র কুমার। আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার টোটাল ধামাল সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করছেন-অনিল কাপুর, অজয় দেবগন, মাধুরী দীক্ষিত, জাভেদ জাফেরি, আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ, সঞ্জয় মিশ্রা, বোমান ইরানি, জনি লিভার, মহেশ মাঞ্জেকর প্রমুখ।