ঢাকাWednesday , 13 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ জন্য রাজারবাগ পুলিশ লাইন্সে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
ডিএমপি থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টাস থেকে বুধবার বিকেল ৩টায় রাজারবাগ পুলিশ লাইন্স পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি, প্রতিষ্ঠা দিবস উদ্বোধন, ডকুমেন্টারি প্রদর্শনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শান্তি শপথে বলীয়ান এ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ডিএমপি জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পুলিশের বৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৯৭৬ সাল থেকে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিগত দক্ষতা এবং পেশাগত জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়ে, সৃজনশীলতা এবং জন অংশীদারিত্বকে অন্যতম কার্যকৌশল হিসেবে গ্রহণ করে বহুমাত্রিক এ নগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে সচেষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১২টি থানা নিয়ে ১৯৭৬ সালে গঠিত ডিএমপি বর্তমানে ৫১টি থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।