ঢাকাMonday , 11 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুগ্ধ জাতীয় খাদ্যে ভেজাল নিরূপণে হাইকোর্টের নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ সারা দেশের বাজারগুলোতে দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্যে কী পরিমাণ ভেজাল মেশানো হয়েছে তা নিরূপণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ১৫ দিনের মধ্যে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিস্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে দুধের সঙ্গে সিসা মিশ্রণকারীদের শাস্তির আওতায় আনতে ব্যর্থতা কেন বেআইনি হবে না- এ বিষয়ে রুল জারি করা হয়েছে।
সোমবার কয়েকটি জাতীয় পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।