ঢাকাSunday , 10 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড্রাইভিং লাইসেন্স বাতিল করলেন প্রিন্স ফিলিপ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নিজের ড্রাইভিং লাইসেন্স স্বেচ্ছায় বাতিল করেছেন যুক্তরাজ্যের প্রিন্স ও এডিনবার্গের ডিউক ফিলিপ। বাকিংহাম প্যালেস সূত্রে এ তথ্য জানা গেছে।
নরফোকের সানড্রিংহাম এস্টেটে এক গাড়ি দুর্ঘটনায় দুঃখ প্রকাশের কয়েক দিন পর নিজের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছেন প্রিন্স ফিলিপ। ওই গাড়ি দুর্ঘটনায় ফিলিপের ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার অপর কিয়া কোম্পানির একটি গাড়ির সাথে সংঘর্ষের পর একপাশে পাশে উল্টে কাত হয়ে গিয়েছিল।
ওই দুর্ঘটনার পর ফিলিপ সিটবেল্ট ছাড়া গাড়ি চালান, যা বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ প্রকাশ পায়। এর দুই দিন পর নরফোক পুলিশ প্রিন্সকে তার নিরাপত্তার ব্যাপারে ‘উপযুক্ত পরামর্শ’ দেয়।
রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস জানিয়েছে, শনিবার নিজের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেন প্রিন্স ফিলিপ।
এক বিবৃতিতে রাজপ্রাসাদ জানায়, ‘সচেতন বিবেচনার পর এডিনবার্গের ডিউক স্বেচ্ছায় নিজের ড্রাইভিং লাইসেন্স আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন।’
নরফোক পুলিশ নিশ্চিত করেছে যে, এডিনবার্গের ডিউক যথাযথ কর্মকর্তাদের কাছে তার ড্রাইভিং লাইসেন্স সমর্পণ করেছেন। এটি এখন চালক ও যানবাহনের লাইসেন্স প্রদানকারী সংস্থার (ডিভিএলএ) কাছে হস্তান্তর করা হবে।