ঢাকাSunday , 10 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে। জেলা ভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট করা হবে। মন্ত্রণালয়ের কর্তাদের আরো বেশি শ্রম দিতে হবে দেশের উন্নয়নে।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। সকাল ১০টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয়ের সব কাজ পরিকল্পিতভাবে করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সুপেয় পানি, স্যানিটেশন, রাস্তার উন্নয়ন ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।’  সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।