ঢাকাSunday , 10 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম যার যার উৎসব সবার: প্রধান বিচারপতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। এ সময় সবার মঙ্গল কামনা করেন তিনি।রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটরিয়ামে সরস্বতী পূজা উপলক্ষে এক বাণী অর্চণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। এ কারণে আজকে আমরা এই উৎসবে যোগ দিতে এসেছি। সুপ্রিম কোর্ট বারে এ অনুষ্ঠান অনেক আগে থেকেই পালন হয়ে আসছে। আমি প্রায় প্রতিবারই এসেছি। ভবিষ্যতেও আসব। সবার মঙ্গল কামনা করছি।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আজ সবাই এই আনন্দে মেতে উঠুক। যে যে ধর্ম পালন করি না কেন, এই উৎসবে সবাই সংযুক্ত হয়ে একাকার হয়ে যাই- এই কামনা করছি।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সব সময় ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে থাকে। আমরা মনে করি এই বাংলাদেশ সবার। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও সবার। তাই এই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে থাকি।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা চাই সুপ্রিম কোর্ট সকল চিন্তার আধার হোক। সব ধর্ম এখানে পালন করা হয়। আমাদের চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানে লালন করা হয়।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চণা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ষষ্ঠী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শশাংক শেখরসহ হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।