ঢাকাSaturday , 9 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে মদ পানে ৩৯ জনের মৃত্যু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে মদ পান করে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরো ২৪ জন।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অশোক কুমার জানিয়েছেন, রাজধানী নয়া দিল্লি থেকে ৩০৬ কিলোমিটার পূর্বে উত্তর প্রদেশে মারা গেছে ২৬ জন। আর প্রতিবেশী উত্তরাখন্ড প্রদেশে মারা গেছে ১৩ জন।
তিনি জানান, উৎসব উপলক্ষে এর মদ পান করছিল। পুলিশ এ ঘটনায় আট মদ ব্যবসায়ীকে আটক করেছে। প্রাদেশিক সরকার ১২ পুলিশ সদস্যসহ ৩৫ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে।
ভারতে প্রায়ই মদ পানে মৃত্যুর খবর আসে। দরিদ্র শ্রেণির লোকজন স্বস্তায় স্পিরিট মেশানো এসব মদ পান করায় মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।