ঢাকাSaturday , 9 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্য মেলায় ৩টি সেরা পুরস্কার ওয়ালটন হাইটেকের ঘরে

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯ এ সেরা প্রিমিয়াম প্যাভিলিয়ন, সাধারন প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম স্থান ও সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
প্রতিষ্ঠানটি মেলায় প্রিমিয়াম ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করে। এছাড়া সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে সেরা পুরষ্কার পেয়েছে মার্সেল। পাশাপাশি সর্বোচ্চ ভ্যাটদাতা ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে ওয়ালটন। মেলায় প্রতিষ্ঠানটি মোট ৪১ লাখ ১ হাজার ৭৩২ টাকা ভ্যাট দিয়েছে।
আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়।
ওয়ালটনের পক্ষে সেরা প্রিমিয়াম প্যাভিলিয়ন পুরষ্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক পি আর অ্যান্ড মিডিয়া হুমাযুন কবির। তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।
এদিকে সেরা প্যাভিলিয়ন সাধারন ক্যাটাগরির পুরষ্কার প্রথম পুরষ্কার গ্রহণ করেন হেড অব সেলস মার্সেল ড. সাখাওয়াৎ হোসেন এবং সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানের দ্বিতীয় পুরষ্কার গ্রহণ করেন ডেপুটি অপারেটিভ ডিরেক্টর (হেড অব সার্ভিস) মো. মুজাহিদুল ইসলাম। এ দুটি পুরষ্কার প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদের হাতে তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনসী।
সর্বোচ্চ ভ্যাটদাতা ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার লাভ করে হাতিল ফার্নিচার ও তৃতীয় পুরষ্কার লাভ করেছে এসকোয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড।
এদিকে সেরা প্রিমিয়াম প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে দুটি প্রতিষ্ঠান- আকতার ফার্নিচার্স ও আকিজ সিরামিকস, তৃতীয়ও হয়েছে দুটি প্রতিষ্ঠান- মিনিস্টার হাই-টেক পার্ক লিমিডেট, ইসলামী ব্যাংক বাংলাদেশ।
সেরা সাধারন প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রি, তৃতীয় হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লি.।