ঢাকাWednesday , 6 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজউকের চেয়ে কম দামে ফ্ল্যাট দিতে চায় রিহ্যাব

Link Copied!

রিহ্যাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যে দামে স্বল্প আয়ের মানুষদের ফ্ল্যাট দিচ্ছে, তারচেয়ে কম দামে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশ (রিহ্যাব)।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত রিহ্যাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল।
সরকারের উদ্দেশে রিহ্যাব সভাপতি বলেন, পূর্বাচলে আমাদের একটা নির্দিষ্ট জমি দেন। কেননা, জমির দাম অনেক বেশি। তাই আমরা কেবল ধনীদের ফ্ল্যাট দেই। কিন্তু স্বল্প আয়ের মানুষদের জন্য কিছু করতে পারি না। আমাদের জমি দিলে রাজউক বর্তমানে যে ফ্ল্যাট দিচ্ছে, তার চেয়েও কম দামে ফ্ল্যাট দেবো আমরা।
শামসুল আলামিন কাজল আরো বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে যে পরিকল্পনা নিয়েছে, আমরা তা বাস্তবায়নে অংশীদার হতে চাই। সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রীর উদ্দেশে রিহ্যাব সভাপতি স্বল্প আয়ের মানুষদের জন্য কম দামে রিহ্যাবের মাধ্যমে ফ্ল্যাট দেওয়ার জন্য একটা কমিটি গঠন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।