ঢাকাTuesday , 5 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুয়াইদোকে ফ্রান্স-জার্মানিসহ ১১ ইইউ দেশের স্বীকৃতি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে ১১টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ। এর ফলে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আরো বৈশ্বিক চাপে পড়লেন।
সোমবার ফ্রান্স, স্পেন, জার্মানি, ব্রিটেন, পর্তুগাল, সুইডেন, ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়া গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। দেশটিতে নতুন নির্বাচন দেওয়ার জন্য মাদুরো বেঁধে দেওয়া আট দিনের সময়সীমা সোমবার অতিক্রম হওয়ার পর ইইউ এ যৌথ স্বীকৃতি দেয় গুয়াইদোকে।
ইইউর দেশগুলো গুয়াইদোকে যথাসম্ভব দ্রুত সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
সোমবার ইইউ গুয়াইদোকে স্বীকৃতি দিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। তবে ইতালি সেটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে ইইউর কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে। এদিকে, প্রেসিডেন্ট মাদুরো দেশে গৃহযুদ্ধের যে আশঙ্কার কথা বলেছেন, তা উড়িয়ে দিয়েছেন গুয়াইদো। তিনি বলেছেন, এ আশঙ্কা মাদুরোর নিজস্ব তৈরি।