ঢাকাTuesday , 5 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে প্রত্যাশার চেয়ে উন্নতি বেশি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশে প্রত্যাশার চেয়েও বেশি উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের কান্ট্রি ম্যানেজার মিজ উইনডি ওয়ার্নার। মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এয়ারপোর্ট, বিমান পরিবহন ও পর্যটনের উন্নয়নে খুবই আন্তরিক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য তিনি এবং তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের বিমানবন্দরগুলো দেশের অন্যতম প্রবেশদ্বার। কোনো মানুষ এদেশে প্রবেশ করেই দেশের সম্পর্কে ধারণা পান বিমানবন্দরের সেবার মান থেকে। বিমানবন্দরের সেবার মান উন্নত হলে দেশের ভাবমূর্তি বাইরের মানুষের কাছে ভালো হবে।
বৈঠকে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মান উন্নত করার জন্য সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
জবাবে প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের কান্ট্রি ম্যানেজার মিজ উইনডি ওয়ার্নারকে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ক দক্ষিণ এশিয়ার প্রধান মোয়াজ্জাম এ মেখান, সিনিয়র কান্ট্রি অফিসার নুজহাত আনোয়ার এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা।