ঢাকাTuesday , 5 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনের মতো সিটির নির্বাচনও সুষ্ঠু চাই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রিটার্নিং কর্মকর্তা ও এক্সিকিউটিভ অফিসারদের উদ্দেশ্য প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঢাকা সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু চাই।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও এক্সিকিউটিভ অফিসারদের প্রশিক্ষণ ও ব্রিফিংয়ে সিইসি এই কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আপনাদের পরিচালনায় সুষ্ঠু হবে যেমনটি হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যে পরিশ্রম করেছেন, দক্ষতা দেখিয়েছেন এবং একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন জাতির জন্য উপহার দিয়েছেন।
তিনি বলেন, সচিবের স্বাক্ষরে সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধিমালা আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে ৩৩ বিধি রয়েছে তার মধ্যে ৩০টি বিধির উপরে আপনাদের দৃষ্টি দিতে হবে, নজর দিতে হবে।
কে এম নূরুল হুদা বলেন, আজ আমাদের কমিশনের সবাই একটা কথাই বলেছেন যে আইনানুগ নির্বাচন করতে। তাই আমিও বলব, যে আপনারা সবাই আইনানুগ নির্বাচন করবনে। কারণ আপনারা সবাই মাঠ পর্যায়ে কাজ করেন। কেউ যেন কোনো ধরনের আচারণবিধি লঙ্ঘন না করে সেটা আপনাদেরই নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আপনারা যদি নিরপেক্ষ মনোভাব নিয়ে প্রার্থীদের কাছে যান তাহলে দেখবেন প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচন করতে আপনাদের সহযোগিতা করবেন।
নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন রিটার্নিং কর্মকর্তা ও এক্সিকিউটিভ অফিসারদের উদ্দেশ্য বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সমআচারণ করেন। আমরা সবাই চাই গ্রহণযোগ্য একটি নির্বাচন। দেশের সবাই তাকিয়ে আছে এই সিটি করপোরেশন নির্বাচনের দিকে। তাই সবাই খুব গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করবেন।
এ সময় নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, কবিতা খানম, ব্রিগেডিয়ার (অব) শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।