ঢাকাMonday , 4 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।
রোহিঙ্গা শরণার্থীদের দেখতে সোমবার সকাল সাড়ে ১০টায় নভোএয়ারের বিমানযোগে কক্সবাজার পৌঁছান জোলি। এরপর তিনি সড়ক পথে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।
জোলি সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পর হোটেল রয়েল টিউলিপে রাত্রিযাপন করবেন। মঙ্গলবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে তার।
উল্লেখ্য, হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া।