ঢাকাMonday , 4 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্য মেলার সময় বাড়ল ১ দিন

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ৯ জানুয়ারি শুরু হওয়া এ মেলা আগামী ৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে এর মেয়াদ এক দিন বেড়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি, শনিবার।
ওই দিন সকাল ১১টায় মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে মেলায় সমাপ্তি ঘোষণা করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সেরা ভ্যাটদাতা ও সেরা প্যাভিলিয়নের বিজয়ীদের হাতে পুরস্কার দিবেন হবে বলে রপ্তানি উন্নয়ন বুর‍্যো (ইপিবি) সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মেলা আয়োজক কমিটির এক কর্মকর্তা বলেন, মেলার সময় বাড়ানোর প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তবে এসএসসি পরীক্ষা, বিশ্ব ইজতেমা ও বইমেলার কথা বিবেচনা করে বেশি বাড়ানো সম্ভব হয়নি। ইতোমধ্যে মেলা এক দিনের বেশি না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ১১০টি। মিনি প্যাভিলিয়ন ৮৩টি। স্টল ৪১২টি। মেলা মাঠের আয়তন ৩১ দশমিক ৫৩ একর।
মেলায় রয়েছে- মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্কসহ পর্যাপ্ত এটিএম বুথ। রয়েছে পোশাক, হোমটেক্স, ফেব্রিকস, হস্তশিল্প, পাট-পাটজাত পণ্য, চামড়া-চামড়াজাত পণ্য, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক পণ্য, পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী। আরো রয়েছে খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণসামগ্রী ও ফার্নিচারের স্টল।
মেলায় প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট ফি নির্ধারণ হয়েছে ৩০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চালু থাকে।