ঢাকাSunday , 3 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফার্ক বিদ্রোহীদের একাংশের নেতাসহ নিহত ১০

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের একাংশের নেতাসহ ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, ফার্ক বিদ্রোহীদের এই অংশ শান্তি প্রক্রিয়া মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
রদ্রিগো কাদেতে নামের ৫২ বছর বয়সি ওই বিদ্রোহী নেতা নয়জন সহযোগীসহ কলম্বিয়ার দক্ষিণের কাকেটা অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে নিহত হন।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী গুইলার্মো বোতেরো জানান, কাদেতে ফার্কের প্রায় ১৭০০ বিদ্রোহী সদস্যকে একত্রিত করার চেষ্টা করছিলেন। এসব সদস্য শান্তি প্রক্রিয়ায় অস্বীকৃতি জানিয়ে তাদের অস্ত্র জমা দেয়নি। তাদের অধিকাংশ দূরবর্তী জঙ্গলাঞ্চলে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। এরা অন্যান্য সশস্ত্র গ্রুপের সঙ্গে সেখানে লড়াইরত।
কলম্বিয়ায় ২০১৬ সালে ফার্কের সঙ্গে শান্তি চুক্তি করে সরকার। সশস্ত্র সংগঠনটির অধিকাংশ সদস্য তখন তাদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে। এর ফলে দেশটিতে বহু দশক ধরে চলে আসা লড়াইয়ের সমাপ্তি ঘটে।
রদ্রিগো কাদেতেও কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের চার বছর ধরে কিউবার রাজধানী হাভানায় চলা শান্তি আলোচনায় অংশ নিয়েছিলেন। তবে তিনি শান্তি চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানান।
শান্তি চুক্তি প্রত্যাখ্যান করা ফার্ক বিদ্রোহীদের এই অংশের মূল নেতা ছিলেন জেনটিল দুয়ার্তে। চুক্তি প্রত্যাখ্যান করায় ২০১৬ সালে তাকে ফার্ক থেকে বহিষ্কার করা হয়। রদ্রিগো কাদেতে ছিলেন এই বিদ্রোহী অংশের সেকেন্ড-ইন-কমান্ড।