ঢাকাSaturday , 2 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে এইচআইভি আক্রান্তদের তথ্য ফাঁস

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : এইচআইভি আক্রান্ত এক মার্কিন নাগরিক সিঙ্গাপুরে ওই দেশের ও বিদেশি এইচআইভি আক্রান্ত নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন৷ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করে ১৪ হাজার ২০০ মানুষের তথ্য ফাঁস করা হয়েছে৷
গত বছর সিঙ্গাপুরের জাতীয় স্বাস্থ্য তথ্যভাণ্ডারে সাইবার হামলা হয় বলে নিশ্চিত করেছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়৷ কিন্তু সেসময় দেশের শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছিল৷ আর এবার ফাঁস হল এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য৷ খবর ডয়চে ভেলের।
মার্কিন নাগরিক মিকি ফেরেরা ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে ছিলেন এবং ২০১৭ সালে মাদক সংক্রান্ত নানা অপরাধে জড়িয়ে পড়েন তিনি৷ এসব কারণে আদালতের বিচারে দোষী সাব্যস্ত হন এবং কারাভোগের পর তাকে সিঙ্গাপুর থেকে অন্য দেশে পাঠিয়ে দেয়া হয়৷
গত সপ্তাহে মিকি অনলাইনে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন৷ ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত আক্রান্ত ৫ হাজার ৪০০ সিঙ্গাপুরের নাগরিক এবং ২০১১ সাল পর্যন্ত সেখানে অবস্থানরত ৮ হাজার ৮০০ বিদেশি নাগরিকের ব্যক্তিগত ফোন নাম্বার, নাম, আইডি নাম্বার ও ঠিকানা প্রকাশ করেন তিনি৷
সিঙ্গাপুরে এইচআইভি সংক্রমিত বিদেশি নাগরিকদের দীর্ঘ সময় সেদেশে থাকার নিয়ম নেই৷ এসব ব্যক্তিদের কর্ম ভিসা এবং পর্যটন ভিসা বাড়ানোর ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে৷
২০১৬ সালের মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় জানতে পারে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে মিকি নিজের এইচআইভিতে আক্রান্ত সংক্রান্ত তথ্য মুছে ফেলেছেন৷ গত সপ্তাহে মন্ত্রণালয় জানতে পারে এবারও মিকি ওয়েবসাইট হ্যাক করেছেন৷ মিকির প্রেমিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করতেন এবং তিনিই এ সুযোগ সৃষ্টি করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়৷ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, মিকিকে দেশ থেকে বের করে দেয়ার পর তিনি বিদেশেই অবস্থান করছেন৷ কিন্তু কোন দেশে তা নিশ্চিত করেনি মন্ত্রণালয়৷
সিঙ্গাপুরভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ অ্যাকশান ফর এইডস জানিয়েছে, এই ঘটনাটি এইচআইভি আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য অশনি সংকেত বয়ে আনবে৷ যে ব্যক্তি এই জঘন্য অপরাধ করেছে, তার কঠোর শাস্তি হওয়া উচিত বলে মনে করে তারা৷
মিকির বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে এবং যে দেশে তিনি রয়েছেন, সেদেশের কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ৷ সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিকরা মিকির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন৷