ঢাকাSaturday , 2 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্প প্রশাসন বেশ আন্তরিক: তালেবান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শান্তি ফেরানোর লক্ষ্যে তালেবানের সঙ্গে দীর্ঘ আলোচনা করে যাচ্ছে মার্কিন যু্ক্তরাষ্ট্র। প্রথম কয়েক দফা আলোচনার পর যুক্তরাষ্ট্র এটিকে ফলপ্রসু হিসেবে অভিহিত করে। এবার আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আন্তরিক মনে হচ্ছে বলে জানিয়েছে তালেবান।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘নীতিগত অবস্থানের ওপর একটি সমঝোতা হয়েছে। এখন যুক্তরাষ্ট্র যদি এ সমঝোতা বাস্তবায়ন করে, যদি সততার সঙ্গে পদক্ষেপ নেয় এবং সমঝোতার ওপর টিকে থাকে তাহলে ইনশাল্লাহ আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান হবে।’ এসশয় জবিউল্লাহ মুজাহিদ খানিকটা জোর দিয়ে বলেন, ‘দেখে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন বেশ আন্তরিক।’
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ইসলামি শাসন ব্যবস্থা কায়েমের পথ খুলে যাবে বলে মন্তব্য করেন তালেবান মুখপাত্র। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করবে বলে যে অভযোগ রয়েছে তা নাকচ করে জবিউল্লাহ বলেন, ‘কাবুল সরকার সহযোগিতা করলে কোনো যুদ্ধ কিংবা দ্বন্দ্বের প্রয়োজন হবে না।’
সম্প্রতি সপ্তাহব্যাপী দীর্ঘ আলোচনা শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও তালেবানের। তবে এখনো পর্যন্ত আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান। আগামী ২৬ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় যু্ক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসবে তালেবান প্রতিনিধিরা।