ঢাকাFriday , 14 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৯ ডিসেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী

Link Copied!

সিলেট প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে আগামী ১৯ ডিসেম্বর বিভাগীয় নগরী সিলেট আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এ দিন তিনি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এ ছাড়া নৌকার পক্ষে ভোট চেয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
শেখ হাসিনার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। তবে নির্বাচনী সভা কখন, কোথায় হবে তা পরবর্তীতে মিটিংয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। আাগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।