ঢাকাFriday , 14 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শুক্রবার সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের নেতৃত্বে ডিআরইউ সদস্যরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ডিআরইউ’র সহ-সভাপতি খোন্দকার কাওছার হোসেন, যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, কার্যনির্বাহী সদস্য বিএম নূর আলম (বাদল নূর), মোহাম্মদ নঈমুদ্দীন, রাশেদুল হক ও মো. শাহাবুদ্দিন মাহতাব উপস্থিত ছিলেন।
ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, কার্যনিবাহী সদস্য ওসমান গণি বাবুল ও আয়াতুল্লাহ আক্তার ছাড়াও সিনিয়র সদস্য আমান উদ দৌলা, মো. শরিফুল ইসলাম বিলু, আব্দুল লতিফ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।