ঢাকাWednesday , 12 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের সৌদি যুবরাজকে সমর্থনের ঘোষণা দিলেন ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের মূল্যায়ন প্রতিবেদনে সাংবাদিক জামাল খাশোগি খুনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম আসার পরও তাকে সমর্থনের কথা পুর্নব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সমর্থনের কথা বলেন।
খাশোগি হত্যায় যুবরাজের সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে ট্রাম্প বলেছেন, ‘সে সৌদি আরবের নেতা। তারা আমাদের ভালো মিত্র।’
সৌদির পাশে দাঁড়ানো মানে যুবরাজের পাশে দাঁড়ানো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে সেটাই নিশ্চিত করছে।’ খাশোগি ইস্যুতে মার্কিন সিনেট সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞার প্রস্তাব আনবে না বলে মনে করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমরা যে শত শত কোটি ডলার অর্জন করছি সেটা রাশিয়া ও চীনের কাছে চলে যাবে লোকজন এ ধরণের পরামর্শ দেবে না বলে আমি সত্যিকারার্থে আশা করি।’