ঢাকাWednesday , 12 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেতৃত্ব হারাতে পারেন থেরেসা মে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মেকে তার দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করতে হতে পারে। আজ বুধবার থেরেসার নেতৃত্বের বিষয়ে তাদের দলের এমপিদের এক ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে তিনি ‘অনাস্থা’র মুখে পড়তে পারেন বলে প্রবল আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে কনজারভেটিভ পার্টির এমপিরা এ ভোট দেবেন।
কনজারভেটিভ পার্টির গঠনতন্ত্র অনুসারে, কারো নেতৃত্ব নিয়ে ভোটের আয়োজন করতে হলে কমপক্ষে ৪৮টি চিঠির প্রয়োজন হয়। মঙ্গলবার সে সংখ্যক চিঠি দেওয়ার পর এ ভোটের আয়োজন করা হয়েছে।
২০১৬ সালে ব্রেক্সিট প্রশ্নে যুক্তরাজ্যে গণভোটের পর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন থেরেসা মে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে ব্রেক্সিট নিয়ে তার প্রস্তাবে নাখোশ ছিলেন দলের অনেক নেতাই। ইতোমধ্যে তার কয়েকজন মন্ত্রী এ বিষয়ে মনোমালিন্যে পদত্যাগ করেছেন।