ঢাকাWednesday , 12 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইস্যু করা হয়েছে দুই ও পাঁচ টাকার নতুন নোট

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন নোট ইস্যু করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নতুন দুই ও পাঁচ টাকা মূল্যমানের নোট ইস্যু করা হয়। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্য সব অফিসে এ কার্যক্রম চলবে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত নতুন মুদ্রিত এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত একই মূল্যমানের কাগুজে নোট ধাতব মুদ্রা চালু থাকবে। নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট বর্তমানে প্রচলিত নোটের মতই।
উল্লেখ্য, দেশে প্রচলিত আইন অনুসারে ১, ২ ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা। অপরদিকে, ১০ টাকার নোট থেকে ১০০০ টাকার নোট ব্যাংক মুদ্রা। সরকারি মুদ্রায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে, অপরদিকে ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংক গভর্নরের স্বাক্ষরে মুদ্রিত হয়। আগে ৫ টাকা ব্যাংক নোট থাকলেও ২০১৫ সালের নভেম্বর থেকে এটিকে সরকারি নোটে পরিবর্তন করা হয়েছে।