ঢাকাWednesday , 12 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা দুলু আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করা হয়েছে। বুধবার গুলশানের বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে আটক করা হয়।
ছাত্রদল নেতা শামছুল আলম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার বেলা ১১ টার দিকে তাকে আটক করা হয়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কেন আটক করা হয়েছে তা জানা নেই।’
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বলেন, ‘তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’
উল্লেখ্য, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবার নাটোর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তবে তার মনোনয়নের বৈধতা নিয়ে আজ বুধবার আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে।