ঢাকাTuesday , 11 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ডের নির্বাচনের তারিখ ঘোষণা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত থাইল্যান্ডের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
সামরিক জান্তা রাজনৈতিক তৎপরতা চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর এ ঘোষণা দেওয়া হলো।
২০১৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে হটিয়ে থাইল্যান্ডের ক্ষমতা গ্রহণ করে সামরিক বাহিনী। শৃঙ্খলা ফিরিয়ে আনার অজুহাতে এরপরই রাজনৈতিক তৎপরতার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে জান্তা সরকার। গত সেপ্টেম্বর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে শুরু করেছে সরকার।
মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে জনগণ ও রাজনৈতিক দলগুলো এই সময়ের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে।’
উপ নির্বাচন কমিশন মহাসচিব সোয়াং বুনমি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের অর্থ হচ্ছে রাজনৈতিক প্রচারণাসহ কর্মকাণ্ড শুরু করা যায়, তবে এটি হতে হবে আইন অনুযায়ী।’