ঢাকাTuesday , 11 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোটের পরদিন বিজয় মিছিল-শোডাউন নয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের ভোটের পরদিন বিজয় মিছিলসহ কোনো ধরনের শোডাউন করা যাবে না।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত না করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন সিইসি। এই নির্দেশ লঙ্ঘন না করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের কড়া বার্তা দেন তিনি।
সভায় আইনের সঠিক প্রয়োগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনাররা। তারা বলেন, আইন কখনো একা শক্তিশালী হয় না। তাই সবাই মিলে আইনের সঠিক প্রয়োগ ঘটাতে হবে।
নির্বাচনের উৎসব যেন কোনো অবস্থাতেই প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য নির্বাচনের ভোট উৎসবে সবাইকে সামিল করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
আইনানুগ নির্বাচনের কথা মুখে না বলে কাজে করে দেখাবার আহ্বান কমিশনার মাহবুব তালুকদার বলেন, কালো টাকা আর পেশি শক্তির প্রভাব খাটানো কোনো প্রার্থীকে সংসদে যাবার সুযোগ না করে দেওয়ার জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন এই নির্বাচন কমিশনার।
কমিশনার রফিকুল ইসলাম গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের উল্কার মতো কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, আইনের চোখ বাঁধা থাকলেও অন্তরের চোখ দিয়ে সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করতে হবে।