ঢাকাSunday , 9 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার চন্দ্রকলা বালু মহাল সংলগ্ন এলাকায় এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাদক ব্যবসায়ীর নাম কামাল উদ্দিন প্রকাশ ওরফে কানা কামাল।
রোববার ভোররাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলি বিনিময়ে কামাল উদ্দিন নিহত হয়েছেন বলে পুলিশের দাবি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ এবং ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নিয়ামত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলি বিনিময়ের খবর পেয়ে পুলিশ চন্দ্রকলা ব্রিজ সংলগ্ন বালু মহাল এলাকায় অভিযান চালায়। পুলিশের অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কামালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
নিহত কামালের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।