ঢাকাSunday , 9 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে আগুনে পুড়েছে বসতবাড়ির ১০টি কক্ষ

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি বাড়িতে আগুন লেগে ১০টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। রোববার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল আলম ও স্থানীয়রা জানান, সকাল সোয়া ৯টার দিকে কালামপুর এলাকার মিনহাজের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
তিনি জানান, আগুনে ওই বাড়ির ১০টি কক্ষ এবং কক্ষগুলোতে থাকা মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ধারণা করছেন।