ঢাকাSaturday , 3 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামরানের গাড়িতে ককটেল হামলা, ছাত্রদলের ৬ জন আটক

Link Copied!

sylhet2সিলেট প্রতিনিধি : মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ছাত্রদল নেতা জেহিনসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মাহফুজুল করিম জেহিন সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। তাকে শুক্রবার রাত ২টার দিকে খাসদবিরস্থ নিজ বাসা থেকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ।
জালালাবাদ থানার ওসি আকতার হোসেন বলেন, ‘কামরানের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছাত্রদল নেতা আফছর খানের বাসার সামনে থেকে ৫ জনকে আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘এদের মধ্যে আকমল খান ও মুমিন নামের দুইজনের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
ওসি আকতার আরো জানান, শুক্রবার বিকেলে পাঠানটুলা এলাকা থেকে ছাত্রদল নেতাকর্মীরা একটি মিছিল বের করে। ওই মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আফছর খান জানান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমানসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে মিছিল বের করা হয়। ওই মিছিলটি শান্তিপূর্ণভাবে সুবিদবাজার লন্ডনী রোড এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। মিছিল থেকে কোনো ধরনের বিস্ফোরণ ঘটানো হয়নি। এছাড়া যাদেরকে আটক করা হয়েছে তারা নিরীহ পথচারী। এদের কেউই ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত নয়।
প্রসঙ্গত, শুক্রবার পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে পাঠানটুলা পয়েন্টে কামরানের গাড়ি লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়ির পাশে রাস্তায় বিস্ফোরিত হয়।