ঢাকাSaturday , 8 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৮

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার আমিনপুরে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মাসুমদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সভা করছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর কাশিনাথপুর থেকে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে আওয়ামী লীগের সভাস্থলের পাশে গিয়ে স্লোগান দেওয়া শুরু করে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের বাধা দিয়ে সরিয়ে দেয়। সেখান থেকে সরে গিয়ে বিএনপি নেতাকর্মীরা মাসুমদিয়া বাজারে গিয়ে অবস্থান নেয়।
সভা শেষ করে যাওয়ার পথে মাসুমদিয়া বাজার অতিক্রম করার সময় আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এরপরে সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের মধ্যে। সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি ওসি।