ঢাকাSaturday , 8 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতের তারে প্রাণ গেল স্বেচ্ছাসেবক লীগ নেতার

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে করপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বিপ্লব মোল্যার (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার তাড়গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত করপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বিপ্লব মোল্যা সদর উপজেলার তাড়গ্রামের রঙ্গু মোল্যার ছেলে।
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এস এম নজরুল ইসলাম জানান, শনিবার সকালে নিজ বাড়িতে একটি গভীর নলকূপের সাথে থাকা মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান বিপ্লব মোল্যা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান। বিপ্লব মোল্যার মৃত্যুতে জেলা ও করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ শোক প্রকাশ করেছে।