ঢাকাFriday , 7 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

Link Copied!

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহাব উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী বাস পালসার ব্রান্ডের মোটরসাইকেল চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর সবাই ঘটনাস্থলে মারা যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক শাহা বলেন, জয়পুরা বাসস্ট্যান্ডের অদূরে অন্য বাসকে ওভারটেকিং করার চেষ্টা করছিল শুভযাত্রা পরিবহনের বাসটি। এতে দুর্ঘটনা ঘটে বলে তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে গেছে।