ঢাকাFriday , 7 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাষানটেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের ভাষানটেকে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন রিকশাচালক মো. রাশেদ (২৬) ও তার স্ত্রী মালা বেগম (২০)। শুক্রবার ভাষানটেক থানা পুলিশ এ তথ্য জানায়।
ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির আহমেদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে দেওয়ান পাড়ার দ্বিতীয় তলা মসজিদের পাশে একটি বাড়ি থেকে দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, চলতি মাসে এই বাড়িতে তারা ওঠেন। বৃহস্পতিবার তাদের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাশেদ ভোলা সদর উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে। মালার গ্রামের বাড়ি চাঁদপুরে।