ঢাকাWednesday , 5 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থিতা ফিরে পেতে খালেদার আপিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট মাসুদ তালুকদার ও কাওসার কামাল নির্বাচন কমিশনে এসে আপিল করেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় ব্যারিস্টার কাওসার কামালের নেতৃত্বে খালেদা জিয়ার আইনজীবীদের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে উপস্থিত হন।
গত ২ ডিসেম্বর ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করেন।