ঢাকাTuesday , 4 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
ইসির মনোনয়ন বাতিলের সংখ্যায় বিএনপির ক্ষেত্রে বেশি হলেও আওয়ামী লীগের অনেক কম কেন জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ২৭৮ জনের মনোনয়ন টিকেছে আর বিএনপির টিকেছে ৫৫৫জন। তাহলে মনোনয়ন কার বেশি টিকেছে? আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, গুঞ্জন ছড়িয়ে পড়ছে বিএনপি মনোনয়ন বাণিজ্যে এবার রেকর্ড করেছে। এই যে এসব প্রার্থী ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল হয়েছে তারপর এখনও ৫৫৫জন রয়েছে। এটা কি মনোনয়ন বাণিজ্য নয়?
তিনি বলেন, কোনো কোনো শীর্ষ নেতা ঢাকা থেকে পালিয়ে গেছে। যাদের থেকে টাকা নিয়েছে তারা এখন বাড়িতে বাড়িতে গিয়ে ধর্না দিচ্ছে। এলাকায় গিয়ে তারা এখন এই মুহূর্তে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। মনোনয়ন বাণিজ্যের টাকা নিয়ে পালিয়ে গেছে এরকম খবরও আমরা পাচ্ছি।
পাবনার ঘটনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ ধরনের ঘটনা সামাজিক ব্যাপারেও হতে পারে। নরসিংদীর ৫০ বছর ধরে ঘটে আসা সামাজিক দ্বন্দ্বকে দলীয় হিসেবে অনেকে প্রচার করেছে। এখন পাবনার ঘটনা সেরকম কিছু হতে পারে। পাবনার ঘটনায় দলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে এ ধরনের ঘটনা হয়েছে এমন কোনো রিপোর্ট আমাদের কাছে নেই।
জাতীয় পার্টির মহাসচিবকে পদ থেকে সরিয়ে দেওয়ায় মহাজোটের প্রার্থী মনোনয়নে কোনো টানাপোড়েন হবে কি না-জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির মহাসচিবের বহিস্কারের বিষয়টা তাদের ব্যাপার, এখানে আমাদের কিছু বলার নেই। আর এ নিয়ে মহাজোটের যে ঐক্য প্রক্রিয়া এখানে প্রভাব হবে না।