ঢাকাMonday , 3 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের ঢাকা-বরিশাল মহাসড়কের বাইপাস সড়কের কবিরপুর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন।
সোমবার সকালে এ দুর্ঘটনায় আহত ট্রাকের চালক ও হেলপারকে ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।নিহত ট্রাক চালকের নাম মো. রাজু (৩৫)। তার বাড়ি পঞ্চগড় জেলায়।
পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী ট্রাকটির বিপরীত দিক থেকে আসা পানভর্তি পিকআপের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ট্রাক ও পিকআপ দুটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপের চালক রাজুকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত ট্রাকের চালক জয়নালের বাড়ি টাঙ্গাইল ও হেলপার সজলের বাড়ি মানিকগঞ্জ জেলা।