ঢাকাMonday , 3 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় সুদের টাকা না পেয়ে পিটিয়ে হত্যা

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে সুদের টাকা না পেয়ে কাশিনাথ হালদার (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কাশিনাথ হালদার সুজানগর পৌরসভার ভবানীপুর এলাকায় মৃত সন্নাসী হালদারের ছেলে।
নিহত কাশিনাথ হালদারের ছেলে মিলন হালদার বলেন, ‘আমার বোনের স্বামী পতন হালদার একই এলাকার আবুল হাশেম নামের এক ব্যক্তির কাছ থেকে সুদে ১৫ হাজার টাকা নেয় বেশ কিছু দিন আগে। এরপরে আমার বোনের স্বামী ভারত বেড়াতে গেলে অনেকদিন হয়ে যাওয়ায় এই সুদের টাকা বেড়ে হয় দ্বিগুণ। আর এই টাকার জামিনদার হওয়ায় আমার বাবাকে উক্ত টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে থাকে হাশেম। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে রোববার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বাবাকে প্রচণ্ড মারধর করে হাশেম ও তার সহযোগী কালাম। পরে স্বজনরা কাশিনাথ হালদারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. মো. সাদী হাসনাইন রকি জানান, হাসপাতালে আনার পূর্বেই কাশিনাথ হালদার মারা গেছে।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার পাবনা মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে সভাপতি অতুল কুমার কুণ্ডু ও সাধারণ সম্পাদক সুবোধ কুমার নটো।