ঢাকাMonday , 3 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২ ভুয়া রেল কর্মকর্তা গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : রেলওয়ের চাকরিতে আবেদনকারীদের নিয়োগ নিশ্চিত করার নামে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতে গ্রেপ্তার হয়েছেন রেলওয়ের কর্মকর্তা পরিচয় দানকারী দুই ব্যাক্তি।
রোববার গভীর রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার একটি আবাসিক হোটেল থেকে এদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মনিরুজ্জামান (২৭) ও রাসেল মিয়া (২৩)।
ডবলমুরিং থানার ওসি (তদন্ত) জহির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি নিজেদের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে রেলে চাকরিপ্রত্যাশী আবেদনকারীদের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই দুই প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন পদবির কর্মকর্তাদের নামীয় ১২টি সিল, ২০১২ সালের কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৩৩ জনের একটি তালিকা উদ্ধার করা হয়েছে। এসব তালিকা এবং কর্মকর্তাদের সিল স্বাক্ষর দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের বিশ্বাস অর্জন করে প্রতারকরা প্রতারণার কৌশল নিলেও পুলিশের হাতে ধরা পড়ে যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।