ঢাকাSunday , 2 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে প্রায় ২ কোটি টাকার সিগারেট জব্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।
জব্দ করা সিগারেট ৩০৩ এবং মন্ড ব্রান্ডের। যেখানে ৫৩০০ কার্টনে ১০ লাখ ৬০ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। এছাড়া ২৭টি কম্বল পাওয়া যায়।
আরব আমিরাত থেকে আসা একটি বিমানে অভিযান চালিয়ে রোববার ওই পণ্য জব্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৭ নভেম্বর বিকেলে তাদের একটি দল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের বিমানে বিলভুক্ত ২৭টি বড় কার্টন আটক করে। রোববার সকাল ১১টায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ইনভেন্ট্রি করে। ওই কার্টনগুলোর ভেতরে ৫৩০০ ছোট কার্টনে মোট ১০ লাখ ৬০ হাজার শলাকা সিগারেট এবং ২৭টি কম্বল পাওয়া যায়। সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না।
সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।