ঢাকাSunday , 2 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি উস্কানি দেওয়ার চেষ্টা করছে: কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ নির্বাচনের মুডে রয়েছে। তারা এখন আন্দোলনের মুডে নেই। বিএনপি যতই আন্দোলনের কথা বলুক, জনগণ এখন নির্বাচনের মুডে। পরিস্থিতি অস্থিতিশীল করতে বিএনপি নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের প্রধানমন্ত্রী কে হবেন তা প্রদর্শন করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করতে না পারায় তাদের পরাজয় হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার মতো তাদের কোনো নেতা নেই। অন্যদিকে যতই দিন যাচ্ছে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হচ্ছে।
গণগ্রেফতারের অভিযোগ অস্বীকার করে কাদের বলেন, গণগ্রেফতারের যে অভিযোগ বিএনপি করছে তার সুনির্দিষ্ট তালিকা দিতে হবে। সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি।