ঢাকাSaturday , 1 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের নির্বাচন মনিটিরং টিম গঠন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দলের একটি কেন্দ্রীয় মনিটরিং টিম জাতীয় নির্বাচন মনিটরিং করবে। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনিটরিং করা হবে। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, প্রতিবারের মতো এবারও একটি শক্তিশালী নির্বাচন মনিটরিং কমিটি করা হয়েছে। এই কমিটিতে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর এবং তথ্য ও গবষেণা সম্পাদক আফজাল হোসেন।