ঢাকাSaturday , 1 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি : মেনন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন নয়, আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন : বর্তমান প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি তাদের সাজাপ্রাপ্ত নেত্রীকে মুক্তও করতে পারেনি, নির্বাচনেও আনতে পারেনি। তাদের দুর্নীতিগ্রস্ত নেতা তারেককেও দেশে আনতে পারছে না। এবার নির্বাচনে না এলে গতবারের ভুলের পুনরাবৃত্তি হবে। এরকম ভঙ্গুর অবস্থায় দ্বিধান্বিত বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এখন তারা যেকোনো একটা ইস্যু বের করার অপেক্ষায় রয়েছে। নির্বাচন তাদের কাছে এখন মুখ্য নয়, নির্বাচন ভণ্ডুল করাই তাদের এখন প্রধান লক্ষ্য। তারা এখন নির্বাচন নষ্ট করে সরকার পতনের ডাক দেবার অজুহাত খুঁজছে। সুতরাং বিএনপির এই কূট কৌশল থেকে দেশবাসীকে সর্বদা সতর্ক থাকতে হবে।
সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে মেনন আরো বলেন, জামায়াতকে জায়েজ করতেই বিএনপি ড. কামাল, রব, কাদের সিদ্দিকীদের হাতে ধানের শীষের বোঝা তুলে দিয়েছে। এখন জামায়াত ও এসকল জ্ঞানপাপীরা একাকার হয়ে গেছে। যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সঙ্গে এদেরকেও আমাদের প্রতিরোধ করতে হবে।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. খবির হোসেন সভায় সভাপতিত্ব করেন। এসময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সভাপতি প্রকৌশলী এম কে এম এ হামিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন ।