ঢাকাSaturday , 1 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে এইডস রোগীর সংখ্যা ৩৮৭

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : সারা দেশে ১৩ হাজারেরও বেশি এইডস রোগীর মধ্যে চট্টগ্রাম জেলায় এইডস রোগীর সংখ্যা ৩৮৭ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।
এর মধ্যে ২০১৭ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৪৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিকে, চট্টগ্রামে শনাক্ত হওয়া ৩৮৭ জন এইডস রোগীর মধ্যে দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর মারা গেছে নয়জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৪২ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. রফিকুল মাওলা জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এন্টি রেট্রোভাইরাল থেরাপি কর্নারে এইডস রোগী শনাক্ত ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই বিভাগে সাম্প্রতিক পরিসংখ্যানে চট্টগ্রামে বর্তমানে ৩৮৭ জন এইডস আক্রান্ত রোগী রয়েছে। এদের মধ্যে নয়জন মারা গেছে। অন্যরা চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্র জানায়, বাংলাদেশ এইডস বা এইচআইভি সংক্রমণের ক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ দেশ। তবে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৪৫ জন নতুন এইডস রোগী শনাক্ত হয়েছে। এই রোগীরা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগের অধীনে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের মধ্যে অনেক যৌন কর্মী এবং হিজরাও রয়েছে বলে চিকিৎসকরা জানান।